‘চির অশান্তি‘ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
সঠিক উত্তরঃ
B.
রাবণের চিতা
Explanation: কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারা:
রাবণের চিতা - চির অশান্তি/নিরন্তর দাহ।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শাঁখের করাত - উভয় সংকট।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অনন্ত শয্যা - শেষ শয্যা।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।