তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
Explanation: সংবিধানে উল্লিখিত অধিকার গুলোই একজন নাগরিকের মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের ২৮-৪৪ অনুচ্ছেদের মৌলিক অধিকার গুলো লিপিবদ্ধ করা হয়েছে। ২০০৯ সালের তথ্য অধিকার আইনে তথ্য অধিকারকে চিন্তা, বিবেক ও বাক্ স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে কিন্তু মৌলিক অধিকার বলা হয়নি। প্রকৃত পক্ষে তথ্য অধিকার মানুষের এক ধরনের নাগরিক ও রাজনৈতিক অধিকার যা আদালত কর্তৃক বলবৎ যোগ্য ও অপরিবর্তনীয় নয় কিংবা সংবিধান কর্তৃক স্বীকৃত ও নয়।