KMnO4 এর সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় গোলাপী বর্ণ চলে যায়। এই পরীক্ষার নাম কী?
সঠিক উত্তরঃ
B.
বেয়ার পরীক্ষা
Explanation: বেয়ারের পরীক্ষা হল জৈব রসায়নে অসম্পৃক্ততা, যেমন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্তকরণের বহুল ব্যবহৃত পরীক্ষা। জার্মান জৈব রসায়নবিদ অ্যাডলফ ভন বেয়ারের নামাঙ্কিত এই বিক্রিয়া গুণগত বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বেয়ারের পরীক্ষার বিকারক হিসেবে শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ব্যবহৃত হয়।