ইয়ং বেঙ্গল কি?
A. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
B. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
C. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
D. একটি সাময়িক পত্রের নাম
সঠিক উত্তরঃ
B.
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Explanation: ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য। ইয়ং বেঙ্গলদের মুখপত্র ছিল এনকোয়ারার, জ্ঞানান্বেষণ, পার্থেনন প্রভৃতি।