নিম্নলিখিত বাক্যগুলোতে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে সেটা চিহ্নিত করো:
২.৫
(ক) পাতিসনে শিলাতলে পদ্মপাতা।
(খ) ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে
(গ) রোগ হলে ওষুধ খাবে।
(ঘ) খোদা তোমার হায়াত দারাজ করুন।
(ঙ) রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে।
Explanation: (ক) উপদেশ অর্থে ;
(খ) অনুরোধ অর্থে ;
(গ) বিধান অর্থে ;
(ঘ) প্রার্থনা অর্থে ;
(ঙ) অনুরোধ অর্থে
নম্বর বণ্টনঃ
৫টির জন্য (০.৫×৫) = ২.৫ নম্বর।