“ফুলে ফুলে ঘর ভরেছে।' কোন কারকে কোন বিভক্তি?
A. কর্মকারকে সপ্তমী বিভক্তি
B. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
C. করণ কারকে সপ্তমী বিভক্তি
D. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সঠিক উত্তরঃ
C.
করণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation: করণ কারক:
- করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ কারক।
- কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি