যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্যসংকোচন কোনটি?
Explanation: যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন: 'অনূঢ়া'
তাছাড়া,
' যে পুরুষ বিয়ে করেছে' এর বাক্য সংকোচন- 'কৃতদার'
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
• 'যে নারীর নতুন বিয়ে হয়েছে' = নবোঢ়া।
• 'যে নারীর বিয়ে হয়েছে' = ঊঢ়া।
•'যে নারীর স্বামী ও পুত্র মৃত' = অবীরা।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।