‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসাবে ঘোষণা করা হয় কোন তারিখ?
Explanation: জাতিসংঘ কর্তৃক আয়োজিত পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন ‘জাতিসংঘ মানবিক পরিবেশ সম্মেলন’ অনুষ্ঠিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে ৫-১৬ জুন ১৯৭২ সালে। ৫ জুন সম্মেলন শুরু হওয়ায় জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে। ১৯৭৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।