Explanation:আইসোটোপঃ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে।
সকল মৌলিক পদার্থ অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত। স্বাভাবিক ভাবে একটি মৌলের সব পরমাণুর ভর, আকার, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা একই। কিন্তু কোন একটি মৌলিক পদার্থের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক পরমাণুর নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা এক নয়, ভিন্ন। এদেরকে একে অপরের আইসোটোপ বলে।
হাইড্রোজেন এর ৭টি আইসোটোপ আছে। এদের মধ্যে ৩টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি চারটি পরীক্ষাগারে সংশ্লেষণ করা হয়।