Explanation: Association of South-East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ ব্যাংককে ৫টি দেশের সমন্বয়ে। ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ ইন্দোনেশিয়ার বালিতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সদস্য ১০। এগুলো হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। ১৯৯৯ সালে কম্বোডিয়া আসিয়ানের দশম সদস্যপদ গ্রহণ করে।