Explanation: অ্যাসিটিক অ্যাসিড বা ইথানয়িক অ্যাসিড হচ্ছে একটি তরল জৈব রাসায়নিক যৌগ। এর রাসায়নিক গঠন হলো CH3COOH (CH3CO2H, C2H4O2, অথবা HC2H3O2 এই ভাবেও লেখা হয়)। বিশুদ্ধ ও অনার্দ্র অ্যাসিটিক অ্যাসিডকে কখনও কখনও গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়।