লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
অথবা
আপনার পছন্দের থিম বেছে নিন।
ধ্বন্যাত্মক শব্দ বলতে বোঝায় সেই সমস্ত শব্দ যা বিভিন্ন ধ্বনি প্রকাশ করে। যেমন- 'জানলার কাচ ঝনঝন করে ভেঙে পড়ল।' এই বাক্যে মোটা হরফে লেখা 'ঝনঝন' কাচ ভেঙে পড়ার শব্দকে বর্ণনা করছে। এটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। এরকমই শনশন, টিপটিপ, ঠকঠক ইত্যাদি হল ধ্বন্যাত্মক শব্দ।
অন্যদিকে, ধনাত্মক কথার অর্থ 'যা শূন্য থেকে অধিক'। ইংরেজিতে যাকে বলে 'positive'। ধনাত্মক কোনো রাশির মান বা সংখ্যার ধারণা দেয়। যেমন- +3, +7 এগুলি ধনাত্মক সংখ্যা। কিন্তু , -6,-9 ধনাত্মক সংখ্যা নয়। শব্দ ধনাত্মক হয়, এমন কথা জানা নেই।