Explanation: শতকরা হার হিসেবে দ্রবণের ঘনমাত্রা: শতকরা হার পদ্ধতিতে দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের শতকরা অংশ হিসেবে প্রকাশ করা হয়। ভরকে 'w' দ্বারা এবং আয়তনকে 'v' দ্বারা প্রকাশ করে তিন ধরনের শতকরা পরিমাণ প্রকাশ করা যায়। যেমন:
১। দ্রবের ভরকে দ্রবণের মোট ভরের শতকরা রূপে (w/w)%
২। দ্রবের ভরকে দ্রবণের মোট আয়তনের শতকরা রূপে (w/v)%
৩। দ্রবের আয়তনকে দ্রবণের মোট আয়তনের শতকরা রূপে (v/v)%.