Explanation: পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল বা অক্সিনটিক কোষ-ক্ষরিত গ্যাস্ট্রিক জুসে বিপুল পরিমাণ HCl পাকস্থলীর অভ্যন্তরে শক্তিশালী এসিডিক মাধ্যম (pH 1.0-2.0) সৃষ্টি করে। পাকস্থলীর লুমেনে অম্লের মাত্রা বৃদ্ধি পেলে এর pH কমে যায়। সাধারণত pH 2 এর কম হলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়।