‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য ১৯৪৪ সালের ১-২২ জুলাই ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে বিশ্বব্যাংক ও আইএমএফ গঠিত হয়। তাই আইএমএফ ও বিশ্বব্যাংক এ দুটি সংস্থাকেই ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। বিশ্বব্যাংক আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়নে এবং আইএমএফ প্রতিকূল বাণিজ্যিক অবস্থা মোকাবেলায় ঋণ প্রদান করে।