Explanation: ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রটোকলগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল। কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ করার পদ্ধতিই হলো প্রটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করেছে। যেমন: TCP/IP, FTP (File Transfer Protocol), IPX/SPX, NETB EUI ইত্যাদি।