কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
সঠিক উত্তরঃ
C.
নিরক্ষরেখায়
Explanation: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে এবং উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে বড় দিন ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে ছোট দিন বড় রাত পরিলক্ষিত হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সূর্য থেকে সবসময় সমদূরত্বে থাকায় এই সকল অঞ্চলসমূহে দিন রাত্রি সবর্দা সমান হয়।