'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ কী হবে?
Explanation: যা বলা হয়নি' এক কথায় প্রকাশ = অনুক্ত
অনুরূপভাবে,
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা বলা হয়েছে = উক্ত।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।