লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
সারমর্ম লেখ (অনধিক চার বাক্যে)
আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তােমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তােমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
সারমর্মঃশ্রমিকদের কঠোর শ্রমের মধ্য দিয়ে দেশ ও জাতি আজ সভ্যতার চরম শিখরে পৌছেছে । বস্তুূত দেশের সমৃদ্ধির জন্যে নিবেদিতপ্রাণ শ্রমিকরাই প্রকৃত মানুষ ও শ্রদ্ধার পাত্র । নিপীড়িত, নির্যাতিত ও শোষিত শ্রমিকদের কে ঠকানোর দিন শেষ হয়ে গেছে, সুতরাং তাদের ন্যায্য অধিকার থেকে আর বঞ্চিত রাখা ঠিক হবে না ।.