‘কাননে কুসুম কলি সকলি ফুটিল'। নিম্নরেখ শব্দটির কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তরঃ
B.
অধিকরণে সপ্তমী
Explanation: ক্রিয়া সম্পাদনের কাল বা সময়, আঁধার বা স্থান এবং বিষয়কে অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/কখন/কিসে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে ‘কোথায়’ এর উত্তরে কানন অর্থাৎ স্থানের নামটি পাওয়া যায় বলে এটি অধিকরণ কারক। শব্দটিতে ‘এ’ যুক্ত থাকায় সপ্তমী বিভক্তি।