Explanation: জাইমেজ: কতক ছত্রাক, বিশেষ করে ঈস্ট জাতীয় ছত্রাক কোষে জাইমেজ এনজাইম বিদ্যমান। ঈস্ট জাতীয় ছত্রাকে বিদ্যমান যে এনজাইম শর্করাকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল ও (CO_{2})-এ পরিণত করে তাকে জাইমেজ বলে। অ্যালকোহল উৎপাদন ও বেকারি শিল্পে জাইমেজ এনজাইম ব্যাপকভাবে ব্যবহৃত হয়।