Explanation: কার্বনিল যৌগসমূহের সঙ্গে গ্রিগনার্ড বিকারক যুক্ত হয়ে একটি অন্তর্বর্তী অস্থায়ী যৌগ গঠিত হয় যা পানি যোগে আর্দ্র-বিশ্লেষিত হয়ে বিভিন্ন প্রকার অ্যালকোহল গঠন করে। যেমন, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে মিথান্যালের বিক্রিয়ায় প্রাইমারি অ্যালকোহল, মিথান্যাল ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যালকোহল এবং কিটোনের বিক্রিয়ায় টারসিয়ারি অ্যালকোহল গঠিত হয়।