Explanation: ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্হ– ‘Buddhist Mystic Songs’ (১৯৬০)। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্হ : দীওয়ানে হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম, বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet। তাঁর ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্হ : ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তাঁর সম্পাদনায় রচিত হয় – বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।