নিচের কোনটি খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয়?
Explanation: খাদ্যের পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনগুলো হলো- ১। গ্যাস্ট্রিন: পাকস্থলির প্রাচীর হতে ক্ষরিত হয়। এর প্রভাবে পাকস্থলির প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক রস এবং পাকস্থলির প্রাচীর হতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়। ২। সিক্রেটিন: অন্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। এছাড়া এটি পাকস্থলির প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃতকে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করে। ৩। কোলেসিস্টোকাইনিন: ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এটি অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্ন্যাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে। ৪। এন্টেরোকাইনিন: ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এ হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্ত্রিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভারটেজ ও ল্যাকটেজ এনজাইম নিঃসৃত হয়। ৫। পেপটাইড YY: ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হয়।