Explanation: Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য:
১. উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল পদার্থযুক্ত)।
২. পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত।
৩. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।
৪. পরাগরেণু বৃহৎ এবং কন্টকিত।
৫. অমরাবিন্যাস অক্ষীয়।
৬. পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান।
৭. দলমণ্ডল টুইস্টেড। (পাকানো)
৮. পুংকেশর অসংখ্য, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।
৯. ফল বেরি বা ক্যাপসুল বা সিজোকার্প বা সামারা।
নম্বর বণ্টন:
Malvaceae গোত্রের পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখলে (০.৫×৫) = ২.৫ নম্বর।