ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে? (৩৭তম বিসিএস প্রিলি.)
Explanation: ভোর বেলায় সূর্য থাকে পূর্ব দিকে। বের হওয়ার সময় সূর্য সামনে ছিল, অর্থাৎ আপনার মুখ ছিল পূর্ব দিকে। এরপর বাম দিকে ঘুরলে মুখ হবে উত্তর দিকে। এরপর ডান দিকে ঘুরলে মুখ হবে আবার সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে।