নিচের বাক্যগুলোকে এককথায় প্রকাশ কর: ২.৫ অন্য কারো উপর আসক্ত হয় না যে নারী- চক্ষুর সম্মুখে সংঘটিত- জয়সূচক যে উৎসব- এক হতে আরম্ভ করে - যে বিষয়ে মতভেদ নেই এমন-
Explanation: অন্য কারো উপর আসক্ত হয় না যে নারী = অনন্যা
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ
জয়সূচক যে উৎসব = জয়ন্তী
এক হতে আরম্ভ করে = একাদিক্রমে
যে বিষয়ে মতভেদ নেই এমন = ঐকমত্য
মান বণ্টনঃ
প্রতিটি এক কথায় প্রকাশ এর জন্য ০.৫ নম্বর।