প্রধানত কোন প্রক্রিয়ায় পানি ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে?
Explanation: প্রধানত অসমোসিস প্রক্রিয়ায় পানি প্রথমে কোষাভ্যন্তরে এবং শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। উক্ত পানি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ফটোলাইসিস তথা সালোক বিভাজনের মাধ্যমে ভেঙে (O_{2}) ও (2H^{+}) এ পরিণত হয়। (O_{2}) বায়ুতে নির্গত হয় এবং (2H^{+}) NADP-কে বিজারিত করে (NADPH+H^{+}) সৃষ্টি করতে ব্যবহৃত হয়।