টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?

A. ব্যাকরণ
B. ভাষা
C. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
D. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ B. ভাষা
Explanation: - মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে।
- ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি।
- ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
- বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ।
- ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা।
- কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়।
- ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।
- সুতরাং ভাষা আগে সৃষ্টি হয় এবং এই ভাষাকে শৃঙ্খলিত করতে ব্যাকরণের সৃষ্টি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।