Explanation: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তাঁর বিখ্যাত উপন্যাস হলো ‘বিষাদ-সিন্ধু’ ও ‘উদাসীন পথিকের মনের কথা’। তাঁর রচিত নাটকের মধ্যে ‘বসন্তকুমারী’, ‘জমীদার দর্পণ’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘টালা অভিনয়’ উল্লেখযোগ্য। মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।