Explanation: Is-27; পরীক্ষাকালে কোনো কোনো ত্রুটির ফলে পরীক্ষাধীন রাশির পরীক্ষালব্ধ মান সর্বদাই এবং নিয়মিতভাবে রাশিটির মান, প্রকৃত মানের চেয়ে কম বা বেশি হতে পারে। এ ধরণের ত্রুটিকে নিয়মিত বা পুনরাবৃত্তিক ত্রুটি বলে। মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, স্ক্রু-গজের শূন্য ত্রুটি এই ত্রুটির অন্তর্গত।