‘পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন‘- এখানে ‘নীড়‘ শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে?
Explanation: • নীড় (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = নি+√ঈড়্+অ
অর্থ: পাখির বাসা, কুলায়
"তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।"
বনলতা সেন; জীবনানন্দ দাশ
এখানে আলংকারিত অর্থে ‘নীড়‘ শব্দটি আশ্রয় অর্থে ব্যবহার হয়েছে।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।