Explanation: নদীপাড়ের কম লবণাক্ত পানিতে গোলপাতা, হিতাল, সুন্দরী, গেওয়া, কেওড়া, আমুর, গরান জন্মে থাকে। অধিক লবণাক্ত অঞ্চলে কাঁকড়া, বাইন, পশুর, ধুন্দুল জন্মে থাকে। প্রধান লতা সুন্দরীলতা এবং গুল্মজাতীয় বোহাল ও হারগোজা প্রধান। সুন্দরবনে টাইগার ফার্নের ঝোপ আছে। সুন্দরবনে কোনো বাঁশ জন্মে না, হরেক রকমের অর্কিড জন্মে।