Explanation: বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন- \(Na_{2}S\), \(Na_{2}CO_{3}\), NaOH, \(Ca(OH)_{2}\), \(Ca(HSO_{3})_{2}\) প্রভৃতি দ্বারা তৈরি কুকিং লিকার ব্যবহার করে কাঠ বা বাঁশ থেকে লিগনিন এবং অন্যান্য অসেলুলোজীয় পদার্থ দ্রবীভূত করে পৃথক করা হয় এবং সেলুলোজ সংগ্রহ করা হয়। এভাবে উৎপন্ন সেলুলোজের কাই-এর নামই মণ্ড (pulp).