অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে?
Explanation: অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা।
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত।
অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
- আক্ষরিক অনুবাদ
- ভাবানুবাদ
আক্ষরিক অনুবাদে প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করা হয়, অন্যদিকে ভাবানুবাদে ভাষায় স্থিত মূল ভাবকে অক্ষুন্ন রাখা হয়।
তাই বলা যায় অনুবাদ কোন প্রকারের হবে তা নির্ভর করে ভাবের ওপর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।