A. সামাজিক মূল্যবোধ আমাদের সেই সব শিক্ষা এবং নীতিবোধ যা কল্যাণকর ও মূল্যবান। এটি সমাজের সকলের জন্য শুভ ও কল্যাণকর কাজকে নির্দেশ করে। পারস্পরিক উন্নতির জন্য আমাদের যে কর্তব্য তাও এর অন্তর্ভুক্ত। সামাজিক মূল্যবোধ মানুষকে সমাজ জীবনের উদ্দ্যেশ্য ও আকাঙ্ক্ষা নির্দেশ করে। মূল্যবোধ সমাজের সদস্যদেরকে তাদের কাছ থেকে প্রত্যাশিত আচরণ সম্পর্কে সচেতন করে। তাই আমাদের নৈতিকতা, মৌলিক অধিকার, দেশপ্রেম, বিশ্বস্ততা, কর্মনিষ্ঠা সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়।