Explanation: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি অনুসারে,
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √দীপ্ + শানচ্ (মান)।
এটি সংস্কৃত কৃৎপ্রত্যয় যোগে গঠিত শব্দ।
'শানচ্' প্রত্যয়যোগে গঠিত আরো শব্দ হলো- চলমান, বর্ধমান ইত্যাদি।
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,
দীপ্যমান (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় -√দীপ্ + মান (শানচ্)
অর্থ: উজ্জ্বল, জ্বলন্ত, ভাস্বর।