একটি যৌগের নমুনা দ্রবণে সোডিয়াম নাইট্রো-প্রসাইড বিকারক যোগ করলে লাল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। তবে উক্ত যৌগ ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ক্লিমেনসন বিজারণে এটি n-পেন্টেন উৎপন্ন করে এবং হ্যালোফরম বিক্রিয়ায় অংশ নেয়। নমুনা যৌগের IUPAC নাম ও সংকেত লিখ ।