Explanation: প্রস্বেদনকে তিন ভাগে ভাগ করা হয়। যথা:
(১) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন: পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রস্বেদন (৯৫-৯৮%)।
(২) লেন্টিকুলার প্রস্বেদন: কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদন (১%)।
(৩) ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন: পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন (২-৫%)।