Explanation: বক্তব্য (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √বচ্+তব্য
অর্থ:
বলতে হবে বা বলার যোগ্য এমন,
আলোচ্য, উল্লেখ্য
বাচ্য (বিশেষণ)
অর্থ: কথ্য, কথনীয়, বলার যোগ্য , বলতে হবে এমন।
বাংলা ব্যাকরণে, বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
ভবিতব্য (বিশেষ্য)
অর্থ: ভাগ্য, নিয়তি।
উক্ত (বিশেষণ)
অর্থ: বলা হয়েছে এমন, কথিত।
সুতরাং
'যা বলা হবে' এর বাক্য সংকোচন = বক্তব্য। অধিক গ্রহণযোগ্য।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।