লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
২০১৬ সালে তুমুল জনপ্রিয়তা লাভ করে মোবাইল গেইম "পোকেমন গো (Pokemon Go)। আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে এই গেইম খেলা যায়। জনপ্রিয়তার দিক দিয়ে গুগোল গ্লাসকেও হারিয়ে দিয়েছে "পোকেমন গো" নামক গেইম। লোকেশন রেজড এই 'গেইম খেলার জন্য ব্যবহারকারীকে আশে-পাশের বিভিন্ন এলাকায় হাঁটাহাঁটি করতে হবে, যার ফলে মোবাইল গেইম খেলার সাথে সাথে হাঁটার ব্যায়ামটাও হয়ে যায়। গেমের ভেতরের চরিত্রকে হাটানোর জন্য ব্যবহারকারীকে মোবাইল নিয়ে হাঁটতে হবে। গেম খেলার সময় আমরা মোবাইল স্কিনে দেখতে পাবো যে, আমাদের চারপাশের পরিবেশ কিছুটা পাল্টে গেছে এবং সেখানে বিভিন্ন পোকেমন, পোকেমন শপ এবং পোকেমন জিম দেখা যাচ্ছে।
উদ্দীপকে উল্লিখিত অনলাইন গেইমসমূহ ব্যক্তি জীবনে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলে-তোমার মতামত বিশ্লেষণ কর।
