বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
Explanation: বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল মূলত যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম। মোট স্থল বাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে স্থল পথে ভারত গমনের প্রধান পথ যশোর-বেনাপোল-বনগাঁ-কোলকাতা গ্র্যান্ডট্যাংক রোড।