Explanation: অস্থিসন্ধি ৩ প্রকার। যথা- ১. তত্ত্বময় বা অনড় অস্থিসন্ধি: অস্থি দুটির প্রান্তদেশ শ্বেততত্ত্বময় টিস্যু দিয়ে পরস্পরের সাথে সংলগ্ন থাকে। যেমন-করোটি। ২. তরুণাস্থিময় অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি: অস্থি দুটির প্রান্তদেশ পরস্পরের সঙ্গে তরুণাস্থি দিয়ে সংলগ্ন থাকে। যেমন- পিউবিক সিমফাইসিস। ৩. সাইনুভিয়াল বা সচল অস্থিসন্ধি: এ রকম অস্থিসন্ধির মিলিত অস্থি দুটি একটি তরল পূর্ণ গহ্বর দিয়ে পৃথক থাকে। যেমন- কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি, আঙ্গুলের সন্ধি ইত্যাদি।