Explanation: অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য: (১) এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না। (২) একটি বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজ পথের ওপর নির্ভর করে। (৩) অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। (৪) অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র সংরক্ষিত হয় না। (৫) পূর্ণ চক্রে মোট কাজ শূন্য হয় না। উদাহরণ-ঘর্ষণ বল, সান্দ্র বল প্রভৃতি।