Explanation: কিছু খাদ্য যেমন: পানি, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি আহারের পর কোন পরিবর্তন ছাড়াই সরাসরি শোষিত হতে পারে। কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্য এভাবে কোষ আবরণী ভেদ করতে পারে না। তাই কার্বোহাইড্রেট (শর্করা) জাতীয় খাদ্যকে গ্লুকোজ, প্রোটিন (আমিষ)-কে অ্যামিনো এসিড এবং লিপিড বা স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিবর্তিত হতে হয়।