Explanation:
স্টেরেডিয়ান (প্রতীক: sr) বা বর্গাকার রেডিয়ান হলো ঘনকোণের এসআই একক । ত্রিমাত্রিক জ্যামিতিতে ত্রিমাত্রিক কোণের পরিমাপে স্টেরেডিয়ান ব্যবহৃত হয় এবং এটি রেডিয়ানের (সমতল দ্বিমাত্রিক কোণের পরিমাপ) সাথে সাদৃশ্যপূর্ণ। যেখানে রেডিয়ানে একটি বৃত্তের কেন্দ্রে নির্দিষ্ট একটি কোণ উৎপন্ন হয়ে এর পরিধির সমান একটি দৈর্ঘ্য দেয়, স্টেরিডিয়ান একটি ঘনকোণ যা একটি গোলকের কেন্দ্রে উৎপন্ন হয় এবং পৃষ্ঠের উপর একটি ক্ষেত্রফল দেয়।