কোনটি ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য?
A. চুম্বকায়নকারীর ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকতা লাভ করে
B. চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়
C. চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়
D. চুম্বক দ্বারা প্রবলভাবে বিকর্ষিত হয়
সঠিক উত্তরঃ
B.
চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়
Explanation: জেনে রাখো: ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য: (i) চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়।(ii) ডায়াচৌম্বক পদার্থের অভ্যন্তরে চৌম্বকক্ষেত্র শূন্যস্থানে চৌম্বকক্ষেত্র অপেক্ষা কম।(iii) আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতার মান 1 এর চেয়ে ছোট।(iv) তাপমাত্রার পরিবর্তনে এর আচরণের কোনো পরিবর্তন হয় না ।[ইসহাক স্যার: সংস্করণ-২০২৩; পৃষ্ঠা-৩৩৭]