Explanation: প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় তাকে প্রাইমারি জ্বালানি বলে। যেমন- কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। আবার প্রক্রিয়াকরণ দ্বারা যে জ্বালানি উৎপন্ন করা হয় তার নাম সেকেন্ডারি জ্বালানি। যেমন- কয়লা থেকে পাওয়া কাঠ কয়লা, কোক বা পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কেরোসিন, ডিজেল অয়েল, ফুয়েল অয়েল, গ্যাসোলিন প্রভৃতি হলো সেকেন্ডারি ফুয়েল।