লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
অষ্টক সম্প্রসারণ : কিছু কিছু সমযােজী যৌগ গঠনে কেন্দ্রীয় পরমাণুর সবচেয়ে বাহিরের শক্তিস্তরে আট (8 টির ) এর চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন অর্জিত হয়। একে অষ্টক সম্প্রসারণ বলে। সাধারণত পর্যায় সারণির 15, 16 ও 17 নং গ্রুপের বেশিরভাগ মৌল অষ্টক সম্প্রসারণের মাধ্যমে যৌগ গঠন করে । যেমন : PCl5 অণুতে ফসফরাস পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে। ফসফরাস পেন্টা ক্লোরাইড( PCl5) অণুর ক্ষেত্রে ফসফরাস পরমাণুর সবচেয়ে বাহিরের শক্তিস্তরে 10 টি ইলেকট্রন অর্জিত হয় অর্থাৎ অষ্টক সম্প্রসারণ ঘটে। ফসফরাস ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-
15P = 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1
17Cl = 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz2
উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে, সাধারণ অবস্থায় ফসফরাস পরমাণর বহিঃস্তরে 3টি বিজোড় ইলেকট্রন এবং ক্লোরিন পরমাণুর বিহিঃস্তরে 1 টি বিজোড় ইলেকট্রন আছে । কিন্তু উত্তেজিত অবস্থায় ফসফরাস পরমাণুর 3s উপস্তরের 2 টি ইলেকট্রন ভেঙে একটি ইলেকট্রন ফাঁকা 3d অবিটালে উন্নীত হয় এবং অষ্টক সম্প্রসারণের মাধ্যমে সবচেয়ে বাহিরের শক্তিস্তরে 5টি বিজোড় সংখ্যক ইলেকট্রন অর্জিত হয়।
15P* = 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz13d1
ফলে ফসফরাসের 5টি বিজোড় ইলেকট্রন 5টি ক্লোরিন পরমাণুর বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে PCl5 অণু গঠন করে। এতে ফসফরাস পরমাণুর বহিঃস্তরে 10টি ইলেকট্রন অর্জিত হয়। অর্থাৎ ফসফরাস পেন্টা ক্লোরাইড PCl5 অণুতে ফসফরাস পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে।
| যৌগ | কেন্দ্রীয় পরমাণু | মোট ইলেকট্রন সংখ্যা | অষ্টক নিয়ম লঙ্ঘন? |
|---|---|---|---|
| PCl5 | ফসফরাস (P) | ১০ | হ্যাঁ ✅ |
| SF6 | সালফার (S) | ১২ | হ্যাঁ ✅ |
| IF7 | আয়োডিন (I) | ১৪ | হ্যাঁ ✅ |