Explanation: ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) বাংলার সুলতান। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে। বাংলার প্রশাসনে এমন এক সময়ে এই যুগসৃষ্টিকারী পরিবর্তন সূচিত হয় যখন নব্য মামলুক শাসনের অবসানের পর সমগ্র বাংলা দিল্লির তুগলক সুলতানের করায়ত্ত ছিল।